ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আবদুস সালাম

১৮ মাসে অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৮:১৯ পিএম

১৮ মাসে অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে

রাজধানী ঢাকার পরিবেশ ও নগর ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের ১২টা বাজিয়ে গেছে।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আবদুস সালাম বলেন, পরিবেশ নিয়ে যারা অতীতে সবচেয়ে বেশি কথা বলেছেন, তারাই দায়িত্বে থেকে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেননি। বরং গত ১৮ মাসে রাজধানীকে বহু বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন, সমন্বয়হীন কার্যক্রম এবং বাস্তবভিত্তিক উদ্যোগের অভাবে ঢাকায় যানজট, বায়ুদূষণ, হকার সমস্যা ও নাগরিক ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু বক্তব্য বা পরিকল্পনা দিয়ে নয়, কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই এসব সংকট মোকাবিলা সম্ভব বলে মত দেন তিনি।

ডিএসসিসির প্রশাসক বলেন, বাস্তব কাজ করা যতটা কঠিন, কথা বলা ততটাই সহজ। তবে বর্তমান সরকার বিভিন্ন জটিল সমস্যার সমাধানে উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় তিনি আরও বলেন, পরিবেশ ও নগর উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশকে আরও বড় সংকটের মুখে পড়তে হতে পারে। এ জন্য রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এএন

Link copied!