আমার সংবাদ ডেস্ক
মে ১৭, ২০২৬, ১০:৫৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
রোববার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সংবাদ শাখা জানিয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। কাতারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ব্রেক সাঈদ আল-সামিখও বৈঠকে অংশ নেন।
এম জি