ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৪:২২ পিএম

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগে নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ মিরানা মাহরুখ। তাকে পদোন্নতি দিয়ে এই পদে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সংযুক্ত অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী জিইএমএস সিস্টেমে পিডিএস হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এএন

Link copied!