ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমিরাত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৩:৫৪ পিএম

বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিশেষ করে বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামুদি।

সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান উন্নত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল চালুর পূর্বপ্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, ওআরএটি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরের যাত্রীসেবা আরও উন্নত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণে প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎ শেষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এম জি
 

Link copied!