ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০১:২৪ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় করেই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তির অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, সামরিক ও সংশ্লিষ্ট আরও কয়েকটি সংস্থার সঙ্গে সম্পৃক্ত। তাই চুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে এ ধরনের কোনো সামরিক চুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের যেকোনো দেশের সঙ্গে বাংলাদেশ যে কোনো চুক্তি করবে, তা অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এম জি

Link copied!