ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রেলমন্ত্রী

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ০১:৩৪ পিএম

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা চলছে

ঈদের পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে সোমবার থেকেই নারীরা আলাদাভাবে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

তিনি আরও জানান, বর্তমানে মেট্রোরেল সাড়ে চার মিনিট পরপর চলাচল করছে। নতুন কোচ সংগ্রহ করা গেলে ট্রেনের ব্যবধান আরও কমানো সম্ভব হবে।

শেখ রবিউল আলম বলেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাওয়া যাবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে পারেন দেড় কোটির বেশি মানুষ-এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের টিকিট কেটে নিয়ম মেনে যাতায়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। সড়কে ফিটনেসবিহীন যানবাহন এখনও রয়েছে, তবে ধাপে ধাপে এসব যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে রোববারের দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না বলে মন্তব্য করেন তিনি।

এম জি

Link copied!