ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে হামলাকারীদের কঠোর হস্তে নির্মূল করা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৬, ২০২৬, ০১:৫৭ পিএম

জঙ্গল সলিমপুরে হামলাকারীদের কঠোর হস্তে নির্মূল করা হবে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের কোথাও সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না এবং যৌথ বাহিনীর ওপর হামলাকারীদের দুঃসাহস কঠোর হস্তে নির্মূল করা হবে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। জঙ্গল সলিমপুরের ঘটনার প্রেক্ষাপট টেনে তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে কোনো আইনের শাসন ছিল না বলেই জঙ্গল সলিমপুরের মতো এমন ঔদ্ধত্যপূর্ণ ঘটনা ঘটার সুযোগ পেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরসহ দেশের যেসব জায়গায় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হচ্ছে, তার প্রতিটি ঘটনা সরকারের নিবিড় নজরদারিতে রয়েছে। কোনো অপরাধীই ছাড় পাবে না। 

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে জঙ্গল সলিমপুরের আলী নগর এলাকায় নির্মাণাধীন একটি যৌথ বাহিনীর ক্যাম্পে কয়েক শ সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড আত্মরক্ষামূলক গুলি ছুড়তে বাধ্য হয়। ঘটনার পর সোমবার সেখানে বড় ধরনের অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের সার্বিক নিরাপত্তা ও ঈদ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ঈদ উপলক্ষে মহাসড়ক এবং পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল দিনরাত কাজ করে যাচ্ছে। হাটে জাল নোট শনাক্তকরণের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঈদের পর ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সব সংস্থার সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা আগের চেয়ে অনেক কম হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন যেসব দুর্ঘটনা ঘটছে তার বেশিরভাগই অসচেতনতা ও নিজেদের ভুলের কারণে হচ্ছে। তাই চালক ও যাত্রী উভয়কেই আরও সচেতন হতে হবে। পাশাপাশি সড়কে যানজট নিরসনে টোল প্লাজাগুলোকে আধুনিকায়ন ও সম্পূর্ণ ডিজিটালাইজড করার জন্য সড়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নারায়ণগঞ্জের লোকনাথ উৎসব এবং মাদারীপুরের কুম্ভ মেলা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএন

Link copied!