ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

বিসিক ও ঢাবির যৌথ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২৬, ১০:৪৯ এএম

বিসিক ও ঢাবির যৌথ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এমআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. রকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষা শেষে শুধু চাকরির প্রত্যাশা না করে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন থেকেই সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির যে আহ্বান জানানো হয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই বিসিক এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

বক্তারা আরও বলেন, দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে।

আগামী ১১ জুন পর্যন্ত চলমান এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ কৌশল এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণই এ যৌথ উদ্যোগের মূল লক্ষ্য।

এএন

Link copied!