ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২৬, ০১:৪৭ এএম

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

ভারতের শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন। তার ব্যবসায়িক গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় একদিনেই তার সম্পদ প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পায়।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। এতে তিনি ভারতের মুকেশ আম্বানি এবং জাপানের মাসায়োশি সনকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন।

বিশ্লেষকদের মতে, আদানি গ্রিন এনার্জিসহ গোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠানের শেয়ারের ধারাবাহিক উত্থানই এই পরিবর্তনের মূল কারণ। বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও অবকাঠামো খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি অভিযোগ প্রত্যাহারের পর তার ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী হয় বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এম জি
 

Link copied!