ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

বিশ্বকাপে নতুন হেয়ারস্টাইলে আসছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৮:১৭ এএম

বিশ্বকাপে নতুন হেয়ারস্টাইলে আসছেন নেইমার

বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, ফুটবলারদের ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইল নিয়েও ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। আর সেই তালিকায় সবসময়ই আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

২০২৬ বিশ্বকাপের আগে এবার নতুন হেয়ারস্টাইলে হাজির হয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তার নতুন লুক দেখা যায়।

নেইমার এবার এমন একটি স্টাইল বেছে নিয়েছেন, যা অনেকের কাছে ২০১৮ সালের স্মৃতি ফিরিয়ে এনেছে। পিএসজিতে খেলার সময়ের মতো এবারও চুলে হালকা সোনালি (ব্লন্ড) রং করেছেন তিনি। নতুন এই লুক ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে চুলের নতুন সাজের চেয়ে সমর্থকদের বড় উদ্বেগ তার ফিটনেস। বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই, অথচ চোট কাটিয়ে এখনো পুরোপুরি ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সান্তোস তারকা।

নেইমারের হেয়ার স্টাইলিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে জানান, বিশ্বকাপের জন্য নেইমারের চুল প্রস্তুত। এখন ভক্তদের অপেক্ষা তার শতভাগ ফিট হয়ে মাঠে ফেরার।

বিশ্বকাপের আগে নতুন লুকে নজর কাড়লেও, মাঠে নেইমারের পারফরম্যান্স কেমন হবে সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

এএন

Link copied!