ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৭:৪০ এএম

ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উত্তর ইসরায়েলের কৌশলগত রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার রাতে হাইফা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানঘাঁটিটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পেছনে রামাত ডেভিড বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর জবাব হিসেবেই ঘাঁটিটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তাদের।

আইআরজিসি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে সংঘাত বন্ধ রাখা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে দাবি তেহরানের।

বিবৃতিতে বলা হয়, লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখা, হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের বন্দর ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর মাধ্যমে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে ইরানের জবাব আরও কঠোর হবে।

তবে হামলার ক্ষয়ক্ষতি বা ঘটনার সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এএন

Link copied!