আমার সংবাদ ডেস্ক
জুন ৮, ২০২৬, ০১:৫২ এএম
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সেতুর কাছে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ধানমণ্ডি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাইনুল হাসান (২৩), ইব্রাহিম খলিল (৩১) ও সোরহাব হোসেন (২৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং ঢাকার বাইরে থেকে এসে মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের মাধ্যমে তারা সেখানে জড়ো হন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এম জি