ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬
লাউতারো মার্টিনেজ

এই বিশ্বকাপে আমি অনেক বেশি প্রস্তুত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৬:৪৯ পিএম

এই বিশ্বকাপে আমি অনেক বেশি প্রস্তুত

আসন্ন বিশ্বকাপের আগে শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের তুলনায় এবার তিনি নিজেকে অনেক ভালো অবস্থানে দেখছেন বলে মন্তব্য করেন।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও ব্যক্তিগতভাবে সেই আসর লাউতারোর জন্য সুখকর ছিল না। গুরুতর গোড়ালির চোটের কারণে তিনি পুরোপুরি ফিট ছিলেন না এবং অনেকটাই মাঠের বাইরে থাকতে হয়েছিল।

তবে এবারের আসরকে তিনি নিজেকে প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন। সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের প্রস্তুতি ম্যাচে তিনি গোল করেন এবং আরও একটি গোলে অবদান রাখেন। এই গোলের মাধ্যমে জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা দাঁড়ায় ৩৭, যা তাকে আর্জেন্টিনার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তুলেছে।

ম্যাচ শেষে লাউতারো জানান, এবার তিনি মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত এবং আগের ব্যর্থতা কাটিয়ে উঠতে চান। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়ে দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকার এবার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। ৯ জুন শেষ প্রস্তুতি ম্যাচ এবং ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সূত্র: মার্কা

এম জি

Link copied!