ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হবে!

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০২:১০ পিএম

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হবে!

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এই আসনে পুনর্নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। ফলে ভোটাররা আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর আগে একই দিন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।

এরপর একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ গত ৩ ফেব্রুয়ারি সেই আবেদন গ্রহণ করে আদেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের নির্দেশের কারণে তার ফলাফল স্থগিত ছিল। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগও শেষ হয়ে যায়। একই সঙ্গে চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনার কথাও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।

এএন

Link copied!