ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় ডা. জাহেদের নিন্দা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০১:১৫ পিএম

এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় ডা. জাহেদের নিন্দা

এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি সরকার খতিয়ে দেখছে। দোষীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এদিকে, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে বলেও জানান তিনি। 

এএন

Link copied!