ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০২:১৪ পিএম

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ও শুক্রবার (১০ জুলাই) দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১১ জুলাই) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ু ও স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারি বর্ষণের সম্ভাবনা থাকায় এসব এলাকার মানুষের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন।

তারা আরও জানান, কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে দেশের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের কারণে দীর্ঘদিনের গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

এএন

Link copied!