ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দেশের রিজার্ভ সাড়ে ৩৬ বিলিয়ন ছাড়াল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১২:২৩ এএম

দেশের রিজার্ভ সাড়ে ৩৬ বিলিয়ন ছাড়াল

টানা নানামুখী সংকটের পর অবশেষে দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) গ্রস বা মোট রিজার্ভে বড় ধরনের সুবাতাস বইতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে অর্থনীতির এই অন্যতম প্রধান সূচকটি বর্তমানে সাড়ে ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

সোমবার কার্যদিবস শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সুনির্দিষ্টভাবে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা অঙ্কের হিসাবে ৩৬ হাজার ৫৪৬ দশমিক ১৪ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেঁধে দেওয়া বৈশ্বিক মানদণ্ড ‘বিপিএম-৬’ (ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬) পদ্ধতি অনুযায়ীও দেশের রিজার্ভের চিত্রটি বেশ আশাব্যঞ্জক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, একই সময়ে আন্তর্জাতিক এই হিসাব কাঠামো অনুযায়ী প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯০৭ বিলিয়ন মার্কিন ডলারে। অঙ্কের হিসাবে এর পরিমাণ ৩১ হাজার ৯০৭ দশমিক ০৩ মিলিয়ন ডলার। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!