ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৯:৩৩ পিএম

ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্যকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার  হাওড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এই খবরটি ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে টালিপাড়া ও সোশ্যাল মিডিয়ায়। 

একজন তারকা অভিনেত্রীর সহকারী হয়ে কীভাবে এমন জঘন্য কাজ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে অভিনেত্রীর মন্তব্য জানতে চেয়েছেন। বিষয়টি নিয়ে চুপ থাকেননি শ্রাবন্তীও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এক পোস্টে এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

টালিউড এই অভিনেত্রী লিখেছেন, ২০২৪ সাল থেকে অর্ঘ্যর সঙ্গে পরিচয়। ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট ও দৈনন্দিন সূচি দেখার দায়িত্ব নেয়। কিন্তু সম্প্রতিই জানতে পারি, এই ব্যক্তি একটি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। খবরটি অস্বস্তিতে ফেলেছে আমাকে। ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে জানা নেই আমার। আর এই ঘটনার পর আগামীতে ওর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকে এ ব্যাপারে জানিয়েছি আমি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অর্ঘ্য যে সংস্থায় কাজ করতেন, সেখানে ভুক্তভোগী নারীও কর্মরত ছিলেন। গত ১২ এপ্রিল অর্ঘ্যর বাড়িতে কোনো একটি অফিশিয়াল কাজে যান ওই নারী। অভিযোগ অনুযায়ী, সেখানেই তাঁকে ধর্ষণ করেন অর্ঘ্য।

পরবর্তী সময়ে গত ১২ জুন ভুক্তভোগী নারী চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে রোববার মূল অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার অর্ঘ্যের বিরুদ্ধে ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) কড়া নিরাপত্তায় তাঁকে হাওড়া আদালতে তোলা হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে অভিযুক্ত অর্ঘ্যকে আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। চুরমার হওয়া ভাবমূর্তি রক্ষায় শ্রাবন্তী ইতিমধ্যে ওই সংস্থাকে অর্ঘ্যর বিকল্প খুঁজতে বলে দিয়েছেন।

জেএইচআর

Link copied!