ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২৬, ০৬:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আবেদন ফরমে সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করা বা ভুল তথ্য দিলে শুধু বর্তমান আবেদনই বাতিল হতে পারে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সোমবার দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস এ সতর্কবার্তা প্রকাশ করে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় ডিএস-১৬০ ফরমে আবেদনকারীকে গত পাঁচ বছরে ব্যবহার করা সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেলের তথ্য উল্লেখ করতে হবে। এটি আবেদন প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ।

বার্তায় আরও বলা হয়, আবেদনকারীরা ডিএস-১৬০ ফরমে স্বাক্ষর করার মাধ্যমে সেখানে দেওয়া প্রতিটি তথ্য সঠিক, পূর্ণাঙ্গ ও সত্য বলে প্রত্যয়ন করেন। তাই ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান করলে তা গুরুতরভাবে বিবেচনা করা হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য লুকানো বা ভুল তথ্য দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

এএন

Link copied!