ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

২৭ জুলাই শুরু হজ নিবন্ধন, লাগবে সাড়ে ৩ লাখ টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০১:৩৪ পিএম

২৭ জুলাই শুরু হজ নিবন্ধন, লাগবে সাড়ে ৩ লাখ টাকা

২০২৭ সালের হজে অংশ নিতে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত এই সময়ের মধ্যেই আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কিংবা বেসরকারি-উভয় ব্যবস্থাপনায় সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

এর আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজ উদ্যোগে নিবন্ধনের সুযোগ থাকবে। পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না। এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক রোগ, স্মৃতিভ্রংশ, ক্যানসারের জন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত রোগী এবং যক্ষ্মা বা রক্তক্ষরণজনিত জ্বরের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। একইভাবে গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও ফিটনেস সনদ দেওয়া হবে না।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া নিবন্ধনের জন্য এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।

এম জি

Link copied!