ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির শ্রদ্ধা শেষে হাতাহাতি, থামাতে গিয়ে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০১:৫৯ পিএম

রাষ্ট্রপতির শ্রদ্ধা শেষে হাতাহাতি, থামাতে গিয়ে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার একটি ঘটনা ঘটেছে। আজ রোববার রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জাতীয় নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সামনেই দলীয় কর্মী ও উপস্থিত লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী নিজে এগিয়ে গেলে তাঁকে ঘিরেও ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্য পেছন থেকে প্রতিমন্ত্রীকে ধরে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাজুড়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঝামেলার সূত্রপাত, সে বিষয়ে সংশ্লিষ্ট বা দায়িত্বশীল কারও পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!