ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ইরান

ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় ব্যর্থ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০১:৪৬ পিএম

ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় ব্যর্থ যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি ও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবোলফজল শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন এক পরিস্থিতির মুখোমুখি, যা তাদের জন্য বিশৃঙ্খল ও প্রত্যাশার বাইরে।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এবং ইরানের সক্ষমতা খর্ব করার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র নিয়েছিল, তা বাস্তবায়নে তারা সফল হয়নি।

শেকারচির ভাষ্য, ওয়াশিংটন এখন পরিস্থিতি সামাল দিতে নতুন কৌশল খুঁজছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসবে কি না, তা ‘জায়নবাদীদের অনুমতির ওপর নির্ভর করছে’। বিশ্লেষকদের মতে, এ বক্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলের প্রতি ইঙ্গিত করেছেন।

তবে ইরানি সেনা মুখপাত্রের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

এম জি
 

Link copied!