ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম গতিশীল করা হচ্ছে’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৮:৩৫ পিএম

‘রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম গতিশীল করা হচ্ছে’

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমান সরকার পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের লক্ষ্যে পেশাজীবীদের স্বীকৃতি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রিহেবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ প্রণয়ন করেছে। 

আইনের আলোকে রিহেবিলিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। এ কাউন্সিলের কার্যক্রম গতিশীল করা হচ্ছে।

মন্ত্রী রোববার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ দৈনিক সমকাল পত্রিকার কার্যালয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি কাউন্সিল আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি ডা. সনজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য অবস্থানে পৌঁছেছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। 

এখন সময় কথার নয়, কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার। মন্ত্রী ফিজিওথেরাপি পেশা সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সেবা প্রদানের জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ রিহেবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ এর আলোকে ইতোমধ্যে কাউন্সিল গঠন করা হয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কর্মচারি চাকুরি প্রবিধানমালা প্রণয়নের কার্যক্রম চলমান আছে।

 

টিএইচ

Link copied!