ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে যা বললেন খসরু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ০৫:৫৯ পিএম

জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে যা বললেন খসরু

জার্মান রাষ্ট্রদূত ট্র্যোস্টারের সাথে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও  বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে ৪টায় শেষ হয়।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন তাকে নিয়ে জার্মান রাষ্ট্রদূত আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ সমস্ত দিপাক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। একান্ত বৈঠক এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এর বাইরে আর বলার সুযোগ নেই।

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চলছে

নয়াপটনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জয় পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোন রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে তখন মানুষের হাতেই থাকবে জয় পরাজয়।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বোঝে না তাদের জন্য বলছি- কূটনৈতিকদের দায়িত্ব হচ্ছে এদেশের রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয় এটা তাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের নতুন কিছু নয়, এটা পূর্ব থেকে হয়ে আসছে আজকেও যা হয়েছে এটা তার অর্থ হিসেবেই হয়েছে।

ইএফ

Link copied!