ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ঢাকা ১৭ উপনির্বাচন

ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে তরিকুল ইসলামের সংবাদ সম্মেলন

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২৩, ০৮:৫৫ পিএম

ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে তরিকুল ইসলামের সংবাদ সম্মেলন

ঢাকা ১৭ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী তরিকুল ইসলাম পল্টনে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করছেন, নির্বাচন কমিশনকে মৌখিকভাবে বারবার বলার পরও অন্যান্য প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করছে এই বিষয়টি নির্বাচন কমিশন কোন আমলেই নিচ্ছে না। তিনি বলেন বর্তমান সরকারের মনোনীত প্রার্থীর লোকজন উনাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন এবং নির্বাচনের প্রচারণায় বাধা দিচ্ছে। কড়াইল বস্তিতে যাওয়ার পর ওখানকার লোকজন বলে আপনি এখানে এসে কোন লাভ হবে না এখানে সবাই নৌকার ভোট দেবে আমাদেরকে সেভাবেই বলে দেয়া হয়েছে। অন্যান্য প্রার্থীরা দেওয়ালে পোস্টারিং করছে যেটা নির্বাচনের আচরণবিধি সরাসরি লঙ্ঘন নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর পরও নির্বাচন কমিশন এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেন না।

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করার চেয়ে না করাটাই উত্তম কিন্তু এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সিদ্ধান্ত নিইনি। তবে নির্বাচন কমিশন এরকম পক্ষপাতিত্ব আচরণ করলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো।

তিনি বলেন, হিরো আলম একজন ইউটিউবার নির্বাচন করছে তার কাছে এটি টাকা ইনকাম মাত্র। তরুণ প্রজন্ম এই জাতিকেই নেতৃত্ব দিচ্ছে তাই সুষ্ঠু নির্বাচন হলে পঞ্চাশ হাজার ভোট বেশি ভোট পেয়ে জয়যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেন।

সোহাগ/আরএস

Link copied!