ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৯:৪০ এএম

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রাখার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কেবিনে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার আগে তাকে সিসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে শুক্রবার বিকাল ৫টার দিকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাকে আবার কেবিনে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ৭টা ৫৫ মিনিটে আবার কেবিনে নেওয়া হয়।

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরইমধ্যে গত দুই সপ্তাহে খালেদা জিয়াকে শ্বাসকষ্টের কারণে দুই দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

এআরএস

Link copied!