ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোমবার হরতাল ডেকেছে জামায়াত

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৬, ২০২৩, ০৯:২৫ পিএম

সোমবার হরতাল ডেকেছে জামায়াত

চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

মাওলানা মা’ছুম বলেন, সরকারের একদলীয় নির্বাচন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ, নিম্ন আদালতে বিচারের নামে প্রহসন, ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, দলের আমির ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতের পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

আরএস

Link copied!