ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির পর্তুগাল শাখার আহ্বায়ক ইউসুফ, সদস্য সচিব সুইট

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৫, ২০২৪, ০৩:০৭ পিএম

বিএনপির পর্তুগাল শাখার আহ্বায়ক ইউসুফ, সদস্য সচিব সুইট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পর্তুগাল শাখায় প্রথমবারের মত কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আবু ইউসুফ তালুকদারকে আহ্বায়ক ও ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে ৯৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৯৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ লিটন কাদেরী, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, হাকিম মুহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এমকে নাসির, মোহাম্মদ দিলোয়ার আহমেদ রাফি। প্রথম সদস্য অলিউর রহমান চৌধুরী, যুগ্ম সচিব যথাক্রমে আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ প্রমুখ।

নতুন কমিটি নিয়ে নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের আশার প্রতিফলন ঘটেছে, ইনশাআল্লাহ আমরা দ্রুতগতিতে পর্তুগালে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব, যে কমিটি হবে ইউরোপ জাতীয়তাবাদের একটি শক্তিশালী ইউনিট।

নব নির্বাচিত সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, দীর্ঘদিন পর হলেও পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ অফিসিয়ালি তাদের রাজনৈতিক পরিচয় পেয়েছে। সে জন্য তিনি দলের প্রতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের প্রতি।

তিনি আরও বলেন, দল যে তার উপর গুরু দায়িত্ব দিয়েছে তিনি সততা ও নিষ্ঠার সাথে পর্তুগালে যথাসময়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন। যে কমিটি বাংলাদেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও আশা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, ইনশাআল্লাহ পর্তুগাল বিএনপিও আগামীতে গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে।

বিআরইউ

Link copied!