ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৬, ২০২৪, ০৫:৪০ পিএম

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান রিজভীর

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর নবাবীমোড় এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে, এতে করে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারকে সঠিক একটি রূপরেখা তৈরি করতে হবে।

ভারত ও শেখ হাসিনা মিলে দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে দাবি করে রিজভী অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকার আহ্বান জানান।

এবার পূজাতে কোনো ধরনের নাশকতা হয়নি, তারপরও ভারত এ নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও পূজামণ্ডপ পাহারা দিয়েছে।

আরএস

Link copied!