ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

না ফেরার দেশে বিএনপির সাবেক সংসদ সদস্য এসএ খালেক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৫, ০৬:৫৯ পিএম

না ফেরার দেশে বিএনপির সাবেক সংসদ সদস্য এসএ খালেক

বিএনপির সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি এসএ খালেক ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এসএ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। আজ তিনি হাসপাতালে মারা গেছেন।

এদিকে, আজ দুপুরে এসএ খালেককে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।

আরএস

Link copied!