ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবিতে ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৫, ০২:৩০ পিএম

ঢাবিতে ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে মোট ৫৯৩ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করে সংগঠনটি। কমিটিগুলো অনুমোদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

দীর্ঘদিন পর এবার মেয়েদের হলগুলোতেও কমিটি দিতে সক্ষম হয়েছে সংগঠনটি। বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব পদে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নেতাকর্মীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন-

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে (৫১ সদস্য) আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম, সদস্যসচিব জোবায়ের হোসেন।

কবি জসীমউদ্দীন হলে (৪৩ সদস্য) আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহেদ, সদস্যসচিব মেহেদী হাসান।

মাস্টারদা সূর্যসেন হলে (৪৭ সদস্য) আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা, সদস্যসচিব মো. আবিদুর রহমান মিশু।

বিজয় একাত্তর হলে (৫৪ সদস্য) আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক, সদস্যসচিব সাকিব বিশ্বাস।

শেখ মুজিবুর রহমান হলে (৫৪ সদস্য) আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিনভী মোশাররফ, সদস্যসচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

হাজী মুহম্মদ মুহসীন হলে (৬১ সদস্য) আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম, সদস্যসচিব মনসুর আহমেদ রাফি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে (৫৬ সদস্য) আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান, সদস্যসচিব শাহরিয়ার লিয়ন।

সলিমুল্লাহ মুসলিম হলে (১৮ সদস্য) আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাকিব হোসেন, সদস্যসচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

স্যার এ এফ রহমান হলে (৩৯ সদস্য) আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না, সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

জগন্নাথ হলে (৩৪ সদস্য) আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল, সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাস।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে (৪৮ সদস্য) আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, সদস্যসচিব মো. জুনায়েদ আবরার।

ফজলুল হক মুসলিম হলে (৩৬ সদস্য) আহ্বায়ক মো. আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত, সদস্যসচিব মো. মেহেদী হাসান রুমী।

অমর একুশে হলে (২৫ সদস্য) আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহনোমান জিওন, সদস্যসচিব আব্দুল হামিদ।

রোকেয়া হলে (৮ সদস্য) আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা, সদস্যসচিব আনিকা বিনতে আশরাফ।

শামসুন নাহার হলে (৫ সদস্য) আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিতু রানী সাহা, সদস্যসচিব রাবেয়া খানম জেরিন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে (৪ সদস্য) আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী), সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে (৩ সদস্য) আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শারমিন খান, সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

কবি সুফিয়া কামাল হলে (৭ সদস্য) আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, সদস্যসচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

জেএইচআর

Link copied!