ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জামায়াতকে অতীতের ইতিহাসের জন্য ক্ষমা চাইতে বললেন ফারুক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৫৮ পিএম

জামায়াতকে অতীতের ইতিহাসের জন্য ক্ষমা চাইতে বললেন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের ইতিহাসের জন্য জামায়াতে ইসলামীকে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

বলেন, “দয়া করে ধীরে ধীরে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন। জনগণের কাছে ক্ষমা চান। অতীতে কোনো দোষত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসুন। একদিকে বলেন, পিআর না হলে নির্বাচনে যাব না; আবার অন্যদিকে বলেন, গণভোট না হলে নির্বাচনে যাব না।”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, “শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের আমলেও সুষ্ঠু নির্বাচন হয়নি। দিল্লির প্ররোচনায় দেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এই ইউনুস সরকারের নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে। নির্বাচন বানচালের জন্য নানা কায়দা, পিআর, মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।”

তিনি বলেন, “জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ১৬ বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যায়নি। পাথর মেরে ছবি ভাঙা সম্ভব, কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না।”

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, “দেশের জনগণ জানে—শহীদ জিয়ার দল যতবারই ক্ষমতায় গেছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। তারেক রহমানের যে আত্মত্যাগ, ইন্টারিম সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, তবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!