ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নুরের ওপর হামলা

৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে যমুনা-সচিবালয় ঘেরাও

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:২৪ পিএম

৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে যমুনা-সচিবালয় ঘেরাও

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে সচিবালয় ও যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

রোববার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের নেতাকর্মী। 

সেখানে দলটি মুখপাত্র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, আজ নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা ছিল। তবে শনিবার রাতে হঠাৎ নতুন জটিলতা দেখা দেয়ায় রাতেই তার বেশকিছু রিপোর্ট করা হয়। রিপোর্টে কিছু সমস্যা খুঁজে পাওয়ায় তাকে আজ রিলিজ দেয়া হচ্ছে না।

তিনি বলেন, নুরের নাকের ভাঙ্গা হাড়ে জটিলতা রয়েছে। চোয়ালের ভাঙ্গা হাড় ফাকা হয়ে রয়েছে। এছাড়া লিভারে জটিলতা রয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার প্রধান নুরকে দেশের বাইরে নেয়ার ঘোষণা দিলেও এখনও তাকে উন্নত কোন দেশে নেয়া হয়নি। সরকারের গড়িমসি লক্ষ্য করছি। এজন্য আমাদের দলের পক্ষ থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নেয়া হবে। সরকারের দয়ার উপর নির্ভর করতে চাই না। সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, আগামীতে আপনাকেও এমনভাবে হাসপাতালে আসতে হতে পারে। না হলে জুলাই যুদ্ধাদেরও হামলা করে হাসপাতালে পাঠাতে পারে। হামলার এতদিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন এ্যাকশন নিতে সরকারের কোন কার্যক্রম দৃশ্যমান হয়নি। সরকারকে আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এরমধ্যে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও, বা সচিবালয় ঘেরাও। এই হামলার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। তার দায় রয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকেও পদত্যাগ করতে হবে।

জেএইচআর

Link copied!