ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনসিপি নেত্রী শেলীকে দলের সব পদ থেকে অব্যাহতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৮ পিএম

এনসিপি নেত্রী শেলীকে দলের সব পদ থেকে অব্যাহতি

অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে এবার দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। 

অভিযোগে কারণ দর্শানোর নোটিশ বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদে ছিলেন। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।

ওই নোটিশ প্রদানের পর আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

জানা যায়, এর আগে গতকাল রবিবার রবিবার অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

এ ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।

ইএইচ

Link copied!