ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রিজভী

পাথর লুট-নারীঘটিত ঘটনায় জামায়াতের নাম শোনা যাচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:৩০ পিএম

পাথর লুট-নারীঘটিত ঘটনায় জামায়াতের নাম শোনা যাচ্ছে

সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের নাম পাওয়া যাচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীঘটিত ঘটনার ব্যাপারেও তাদের নাম আসছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি বিএনপি করছে। তবে বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা ফলাও করে বলছে না।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক এক বইয়ের আলোচনাসভায় তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে। অমুক খারাপ, আমরা ভালো। বালুমহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে, জামায়াতও জড়িত রয়েছে। সেটাও গণমাধ্যমে আসছে। কিন্তু সেটা বেশি করে ফলাও করে প্রচার হচ্ছে না।

ডাকসু নির্বাচনে নির্বাচিতদের নিয়ে বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুলমালে। এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে?

বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা উল্লেখ করে তিনি বলেন, আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে এখানে ১০০ লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন।

জেএইচআর

Link copied!