ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এনসিপির তিন দাবি

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:৩১ এএম

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এনসিপি এটি ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং বাংলাদেশ সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে আওয়ামী লীগ ও যুবলীগ(নিষিদ্ধ ঘোষিত) এর নেতাকর্মীরা লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। আখতার হোসেনের সঙ্গে তখন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ছিলেন। কাছাকাছি অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এটিকে “সন্ত্রাসী হামলা” আখ্যায়িত করে বাংলাদেশ সরকারের ব্যর্থতা অভিযোগ করা হয়েছে।

দলটি তিন দফা দাবি উত্থাপন করেছে:

১. বাংলাদেশ সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউইয়র্ক সিটির প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে।

২. নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।

৩. সফরের বাকি অংশে অংশগ্রহণকারী নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “উল্লেখযোগ্য যে, আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে এই হামলার সময় অন্যান্য সফরসঙ্গীরাও ছিলেন, কিন্তু হামলার প্রধান লক্ষ্যবস্তু মূলত এনসিপি নেতৃবৃন্দ।” এনসিপি মনে করছে, এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ।

জেএইচআর

Link copied!