ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কূটনৈতিক তৎপরতা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২৫, ১০:৪৪ পিএম

কূটনৈতিক তৎপরতা জামায়াতের

বিগত এক দশক অনেকটা আড়ালে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমানভাবে সক্রিয় হয়েছে। 

দেশীয় কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দলটির উপস্থিতি বাড়ছে।

শুধু সেপ্টেম্বরেই ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ব্রাজিল, ফিলিস্তিন, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, ভুটানসহ অন্তত ১৯ দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 

এছাড়া চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স ও ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরাও জামায়াতের সঙ্গে মতবিনিময় করেছেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ কূটনীতিকদের সঙ্গে দলের যোগাযোগে বাধা দিয়েছিল। এখন পরিস্থিতি বদলেছে। বিদেশি প্রতিনিধিরা জামায়াত সম্পর্কে জানতে চাইছেন এবং নানা অপপ্রচার নিয়ে সত্যতা খুঁজছেন।

একইভাবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের যোগাযোগ বাড়ছে। সংগঠনের নেতারা ইতিমধ্যে চীন সফর করেছেন। মালয়েশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা শিবিরের সঙ্গে বৈঠক করেছেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে জামায়াতকে নতুনভাবে মূল্যায়ন শুরু করেছে। আগে নেতিবাচক দৃষ্টিতে দেখা হলেও এখন তারা দলের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সম্ভাবনা নিয়ে আগ্রহী হচ্ছে। ফলে ভবিষ্যতে ইউরোপ ও আমেরিকার সঙ্গে জামায়াতের সম্পর্ক আরও গতিশীল হতে পারে।

ইএইচ

Link copied!