ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আসাদুল হাবিব দুলু

উত্তরবঙ্গে কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

অক্টোবর ৯, ২০২৫, ০৭:০০ পিএম

উত্তরবঙ্গে কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণমিছিল ও গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্নে সরকার যে উদাসীনতা দেখাচ্ছে, তা চরম উদ্বেগজনক। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও এখন পর্যন্ত এর বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সৈরাচার সরকারের মন্ত্রী-এমপিরা নিজেদের পকেট ভারী করেছে, তিস্তার জন্য কোন কাজ করেনি। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। না হলে আমরা বৃহৎ গণআন্দোলনের মাধ্যমে রংপুরকে অচল করে দেব।

তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার ভয়াবহ ভাঙনে জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে হাজারো কৃষক পরিবার। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুভূমিতে পরিণত হয় পুরো এলাকা। কৃষিকাজ ব্যাহত হয়, দেখা দেয় খাদ্য ঘাটতি। তিস্তা নদীর আধুনিক ও টেকসই ব্যবস্থাপনা ছাড়া উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। সরকার কথিত উন্নয়নের কথা বলে, অন্যদিকে দেশের এক বৃহৎ অঞ্চলের প্রধান নদী ব্যবস্থাপনাকে অবহেলা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

পরে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জনসমাবেশে তিস্তা পাড়ের দশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!