ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মিয়া গোলাম পরওয়ার

আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও নিরপেক্ষ নির্বাচন চাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ১২:৪৮ পিএম

আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও নিরপেক্ষ নির্বাচন চাই

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পরাশক্তি ও দেশীয় এজেন্সি সক্রিয় হবে। তবে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তি নির্বাচন প্রক্রিয়া বা নতুন দেশের গঠনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণঅধিকার পরিষদ ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত। একটি রাজনৈতিক দলের ছাত্রনেতা নুরুল হক নুরের ওপর শারীরিক নির্যাতন চলার ঘটনা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও পুলিশ তার ওপর নির্যাতন চালিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ এবং চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও নতুন সমাজ নির্মাণের পথে নানা বাধা আসবে। তাই জাতীয় নির্বাচনের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশ গঠনের মূল ইস্যুতে ঐক্য অটুট রাখতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে এবং প্রকৃত মত প্রতিফলিত হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্য থাকলে কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

জেএইচআর

Link copied!