ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৬, ২০২৫, ০৭:২৯ পিএম

সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, আমরা সরকারের চালাকি বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না।

তিনি আরও বলেন, বাংলাদেশে এক দিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা দিয়েই প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব। তাই আমরা বলব, নো হাঙ্কিপাঙ্কি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি, বিএনপিকেও আলোচনায় এগিয়ে আসার আহ্বান জানাই।

ইএইচ

Link copied!