ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনশনরত তারেক রহমানের পাশে রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৬, ২০২৫, ০৭:৩৯ পিএম

অনশনরত তারেক রহমানের পাশে রিজভী

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। 

এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী।

ইএইচ

Link copied!