ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ৯, ২০২৫, ১০:৪৭ পিএম

সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান রোববার রাত সাড়ে ৮টায় অনশন ভাঙেন। 

সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও বহুবার নির্যাতনের শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে, সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে এখনও নিবন্ধন দেওয়া হয়নি। আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে কথা বলেছি। আশা করি তার দল ন্যায়বিচার পাবে। আমি তারেককে অনুরোধ করেছি অনশন ভাঙতে, তিনি সেই অনুরোধ মেনে হাসপাতালে নেওয়া হয়েছেন। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।’

এর আগে নির্বাচন কমিশনের দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসেছিলেন দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

ইএইচ

Link copied!