ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির গুলশান অফিসের কাছে ছাত্রদল নেতাকে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:১৬ পিএম

বিএনপির গুলশান অফিসের কাছে ছাত্রদল নেতাকে হত্যা

রাজধানীতে বিএনপির গুলশান অফিসে থেকে বের হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিববার।

নিহত ছাত্রদল নেতা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সৌরভ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী—দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নিহতের ভাই সাইফুল ইসলাম বলেন, আমাদেরকে পুলিশ কল দিয়ে জানায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে আমার ভাই আমাদেরকে বলেনি কেন সে ঢাকায় এসেছিল । আমরা এখন হাসপাতালে আছি।

অন্যদিকে নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, আমরা থানায় আছি। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেএইচআর

Link copied!