ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধান উপদেষ্টাকে জামায়াতসহ সমমনা ৮ দলের আল্টিমেটাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০২:৪২ পিএম

প্রধান উপদেষ্টাকে জামায়াতসহ সমমনা ৮ দলের আল্টিমেটাম

জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের জোট নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি মানতে আগামী রোববার পর্যন্ত সময় বেধেঁ দিয়েছে। এই সময়সীমার মধ্যে দাবি না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেবে।

বুধবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জোট নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করেন। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। বৈঠকে কর্মসূচির বিষয়ে যে সিদ্ধান্ত হয় সেগুলো ঘোষণা করেন অধ্যাপক মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শুক্রবার ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই দাবি মেনে নেয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জোটপক্ষের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে।

তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পায়তারা করছে। শাটডাউনের নামে এরইমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।

এ সময় নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামীকাল রাজপথে থাকারও ঘোষণা দেয় জামায়তসহ সমমনা ৮ দলের নেতারা।

জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের পাঁচটি দাবি হলো-

  • ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন;
  • ২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু;
  • ৩. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন;
  • ৪. আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
  • ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

জেএইচআর

Link copied!