ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এহসানুল মাহবুব

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক গোলাম আযম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২০, ২০২৫, ০৯:০২ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক গোলাম আযম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করায় স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক ছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো নির্বাচন করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত হিসেবে চিহ্নিত হয়েছে। আজকের রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। জুবায়ের মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিলেন।

ইএইচ

Link copied!