ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিকদের কল ধরছেন না রিকশাচালক এমপি প্রার্থী সুজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৪:২৭ পিএম

সাংবাদিকদের কল ধরছেন না রিকশাচালক এমপি প্রার্থী সুজন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রিকশাচালক সুজন মিয়া হঠাৎই সাংবাদিকদের ফোন ধরছেন না। মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলতে পারছেন না গণমাধ্যমকর্মীরা।

স্থানীয়দের দাবি, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে সুজনকে আর সহজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কী করছেন-তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সুজনের ঘনিষ্ঠ কয়েকজন জানালেও স্পষ্ট করে কেউই বলতে পারছেন না তিনি এখন কার সঙ্গে বা কোথায় সময় কাটাচ্ছেন।

সুজনের মনোনয়ন ঘিরে এলাকায় যেমন উৎসাহ দেখা গিয়েছিল, তার আচমকা নীরবতা এখন তেমনই নানা প্রশ্নও তুলছে। অনেকেই বলছেন, আলোচনায় আসার পর হঠাৎ আড়ালে চলে যাওয়া বিষয়টিও রহস্যজনক। কেউ কেউ ধারণা করছেন, রাজনৈতিক চাপ কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি প্রকাশ্যে আসছেন না।

এদিকে সাংবাদিকরা বলছেন, সুজনের পরিকল্পনা, প্রচারণা বা তার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানার জন্য বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করছেন না। সোনালীনিউজের প্রতিবেদক নাভিদ হাসান সোমবার দুপুরে একাধিকবার ফোন করলেও  সুজন মিয়া ফোন রিসিভ করেননি। তবে তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।

নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সুজনের এই নীরবতা এখন স্থানীয় রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকে অপেক্ষায় আছেন-কখন তিনি সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

জেএইচআর

Link copied!