ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৩৭ পিএম

এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে একটি নতুন নির্বাচনি জোট ঘোষণা করা হয়েছে। গণঅধিকার পরিষদ শেষ পর্যন্ত এই জোটে অংশগ্রহণ করেনি।

রোববার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের ঘোষণা দেন। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে, জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য।

এর আগে গত মাসের শেষ সপ্তাহে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনি জোট গঠনের আলোচনা শুরু হয়। ২৭ নভেম্বর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। তবে, পূর্বদিন গভীর রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাদের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে জোটে রাখার প্রস্তাবে এনসিপির নেতারা আপত্তি তোলেন। এছাড়া গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যে জোটে অংশগ্রহণ নিয়ে মতভেদ থাকায় বৈঠকটি শেষ হয়। এই কারণে নতুন জোটের গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

জেএইচআর

Link copied!