ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দিচ্ছে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৪২ পিএম

নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দিচ্ছে না এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আগামী শনিবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় দফায় আরও ১০০টি আসনে দলটির প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল-আমিন জানান, "আগামী শনিবার আমাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে, যেখানে ১০০ জনের নাম থাকতে পারে।" 

বাকি আসনগুলোতে এনসিপি কেন একক প্রার্থী দিচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। হাতে সময় অত্যন্ত কম এবং আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাই আগামী সপ্তাহে 'গণতান্ত্রিক সংস্কার জোট'-এর ব্যানারে জোটগতভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত এই 'গণতান্ত্রিক সংস্কার জোট'-এর প্রার্থীর ঘোষণা যে আগামী সপ্তাহে আসবে, তা নিশ্চিত করেছেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল দিদারুল আলমও।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর প্রথম দফায় সারা দেশের ১২৫টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন ওই তালিকা ঘোষণা করেন। এর আগে এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও রাজনৈতিক সমীকরণ ও জোট গঠনের ফলে তাঁরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

দলীয় সূত্র মতে, ৩০০ আসনের বিপরীতে প্রায় দেড় হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি হলেও জোটের স্বার্থে এবং আসন সমঝোতার প্রয়োজনে এনসিপি এখন জোটবদ্ধ নির্বাচনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

ইএইচ

Link copied!