ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি

আবু তাহের

আবু তাহের

ডিসেম্বর ২৩, ২০২৫, ০১:২২ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেসব আসনে জমিয়তের সঙ্গে সমঝোতা হয়েছে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। একইভাবে দেশের অন্যান্য আসনে জমিয়তও প্রার্থী দেবে না।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে দলীয় কোনো প্রার্থী থাকবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমঝোতার অংশ হিসেবে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে যে ৪টি আসন ছেড়ে দিয়েছে, সেগুলো হলো- নীলফামারী-১ মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ মো. উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ জুনায়েদ আল হাবীব।

নির্বাচনী জোট ও আসন সমন্বয়ের এই সিদ্ধান্তকে আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী রাজনৈতিক জোটের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জেএইচআর

Link copied!