ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমীরের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৮ পিএম

ঢাকা-১৫ আসনে জামায়াত আমীরের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই আবেদন ফরম সংগ্রহ করা হয়।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এই আসনে জামায়াত আমীরের পাশাপাশি বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ প্রায় এক ডজন সম্ভাব্য প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই দিনে ঢাকার অন্য আসনগুলোতেও হেভিওয়েট প্রার্থীদের তত্পরতা দেখা গেছে। ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন মিলিয়ে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

ইএইচ

Link copied!